ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচটি তাজা ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহার করা একটি দামি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হলেও অপর এক আরোহী পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখের একটি পুলিশি চেকপোস্টে।

আরও পড়ুন  চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে হত্যা, স্বামী সুমন গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন ও তাঁর সঙ্গীয় ফোর্স নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সে সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাঁদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহায়তায় সাইফুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলা হয়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা পলাশ (৪৫) নামের অন্য আরোহী কৌশলে পালিয়ে যান।

পুলিশ সূত্র জানায়, আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে প্রথমে ধানের তুষ পাওয়া যায়। পরে সন্দেহ হওয়ায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তাঁরা ব্যাগটি পরীক্ষা করে ভেতরে বিশেষ কায়দায় রাখা পাঁচটি ককটেল উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃত সাইফুলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম এলাকার ১ নম্বর ওয়ার্ডে এবং তাঁর মৃত বাবার নাম মোহাম্মদ খলিলুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করতেন। অন্যদিকে পলাতক পলাশের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেলেও পুলিশ তাঁর বিস্তারিত পরিচয় এখনো উদঘাটন করতে পারেনি।

এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১

আপডেট সময় ১১:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচটি তাজা ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহার করা একটি দামি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হলেও অপর এক আরোহী পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখের একটি পুলিশি চেকপোস্টে।

আরও পড়ুন  অভিযানে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, রাজশাহীতে উত্তেজনা