ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতেও সড়কে শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া আন্দোলন রাতে কলেজের সামনের সড়কে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে। এরপরও আন্দোলন থেকে সরে না এসে কলেজের বাইরের প্রধান সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, পূজার ছুটির আগে কলেজের অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ভোর ৫টা পর্যন্ত চলায় অডিটোরিয়াম ব্যবহারের নির্ধারিত সময়সীমা লঙ্ঘনের অভিযোগে দুই শিক্ষার্থী সমন্বয়কারীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ।

আরও পড়ুন  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা

পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন পুনর্বহালের শর্ত হিসেবে অডিটোরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। তবে শিক্ষার্থীরা ওই অর্থ দিতে অপারগতা জানান। অন্যদিকে অধ্যক্ষের বক্তব্য, ভবিষ্যতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতেই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি সাদা কাগজে শিক্ষার্থীদের উত্থাপিত পদত্যাগের দাবি মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

এদিকে গভীর রাতে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করতে গেলে লাঠিচার্জে অন্তত দুই শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, অধ্যক্ষ বর্তমানে নিরাপদে রয়েছেন। শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ক্যাফেটেরিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ রাখার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতেও সড়কে শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া আন্দোলন রাতে কলেজের সামনের সড়কে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে। এরপরও আন্দোলন থেকে সরে না এসে কলেজের বাইরের প্রধান সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, পূজার ছুটির আগে কলেজের অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ভোর ৫টা পর্যন্ত চলায় অডিটোরিয়াম ব্যবহারের নির্ধারিত সময়সীমা লঙ্ঘনের অভিযোগে দুই শিক্ষার্থী সমন্বয়কারীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ।

আরও পড়ুন  ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ