শিরোনাম :
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 27
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়েছেন—এমন কোনো খবর পাওয়া যায়নি।
এএসআই সমাজ আরও জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

























