ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। ওইদিন বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হবে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন  আন্তর্জাতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া, কূটনীতি, মর্যাদা ও নেতৃত্বে অনন্য

মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি।

৭ নভেম্বরের শোভাযাত্রাকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

আপডেট সময় ১১:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। ওইদিন বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হবে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে ঢাকার রাজপথে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন  আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান