ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইকবাল সোবহান চৌধুরী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 56

ছবি: সংগৃহীত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে।

এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন  ড্রামে করে রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ৩

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন প্রবীণ এই সাংবাদিক।

তবে ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে যান ইকবাল সোবহান চৌধুরীসহ আওয়ামী লীগপন্থী কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

ইকবাল সোবহান চৌধুরী আটক

আপডেট সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে।

এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন  শিশুকে আছাড় দিয়ে হত্যা, মায়ের অভিযোগে বাবা আটক