ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তৃণমূলে চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি : সংগৃহীত

অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা এবং উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছয়জনের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ছয়জন রোগীকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত কেউ চিকিৎসা সহায়তার বাইরে থাকলে আবেদন করতে পারেন। তাদের সহায়তায় নিজের অবস্থান থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের প্রতি সরকারের অঙ্গীকার রয়েছে। জনগণের কল্যাণে কাজ চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়নেও কাজ চলছে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে কীভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায়, সে অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে। গত দুর্গাপূজাতেও প্রধানমন্ত্রী বেশি পরিমাণে অনুদান দিয়েছেন। ভবিষ্যতে এসব সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। জনগণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তৃণমূলে চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

আপডেট সময় ০৬:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা এবং উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছয়জনের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ছয়জন রোগীকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন  ভোজ্যতেল বাজারে স্থিতিশীলতা আনতে রাইস ব্রান তেল কিনবে সরকার