ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আদালতে ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

আদালতে আসামিদের ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। এ ব্যবস্থা চালু করা গেলে বিচারিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, নির্ধারিত তারিখে প্রতিদিন বিপুলসংখ্যক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে হয়। এ জন্য যানবাহন ও নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের এ কাজে ব্যস্ত থাকতে হয়। ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করা গেলে এসব ব্যবস্থাপনার চাপ কমবে।

আরও পড়ুন  বিচার বহির্ভূত হ/ত্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের উদাহরণ দিয়ে আইনমন্ত্রী বলেন, কিছু ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় আসামি কারাগারে থাকবেন, আর নির্ধারিত দিনে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁকে ডিজিটাল মাধ্যমে আদালতের সামনে হাজির করবেন। আদালত সেই হাজিরা নিশ্চিত করবেন।

মামলাজট কমাতে বাছাই করে বিচারক নিয়োগের পরিকল্পনার কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারব্যবস্থাকে আরও উন্নত করে জনগণের আস্থা অর্জন করতে চায় সরকার। সারা দেশে প্রায় ৪৬ লাখ মামলা নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন ২ হাজার ৩০০ বিচারক। এত বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা তাঁদের জন্য কঠিন। অন্যদিকে, কিছু বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন না করে আয়েশি জীবনযাপন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া সংবিধান সংশোধনের বিষয়ে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আইনজীবী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অ

নিউজটি শেয়ার করুন

আদালতে ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আদালতে আসামিদের ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। এ ব্যবস্থা চালু করা গেলে বিচারিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, নির্ধারিত তারিখে প্রতিদিন বিপুলসংখ্যক আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে হয়। এ জন্য যানবাহন ও নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের এ কাজে ব্যস্ত থাকতে হয়। ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করা গেলে এসব ব্যবস্থাপনার চাপ কমবে।

আরও পড়ুন  সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সুবিধা দেওয়া হবে না: আইনমন্ত্রী