ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সুবিধা দেওয়া হবে না: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 18

ছবিসংগৃহীত

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা কোনোভাবেই এমন সুবিধা পাবেন না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা জনগণের কাছে সরকারের বদনাম ছড়ায়।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার: দুদু

আইনমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় থাকায় দলীয় নেতাকর্মীরা কিছু সুযোগ-সুবিধা পেতে পারেন। তবে সেই সুবিধা কখনোই এমন হবে না, যা সরকারের জন্য নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করেন, তা হয়তো তার ব্যক্তিগত লাভের বিষয় হতে পারে, কিন্তু এর দায় সরকার নেবে না।

তিনি জানান, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে একজনকে জোরপূর্বক চেকে স্বাক্ষর করানোর অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি দলের যত বড় নেতাই হোন না কেন, অপরাধ করলে তার পরিচয় হবে একজন অপরাধী। কেউ যদি মনে করেন, অতীতে অন্যরা অনিয়ম করেছে বলে এখন একইভাবে সুবিধা নেওয়া যাবে, তাহলে সেটি ভুল ধারণা। দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড কোনো নেতাকর্মীর কাছ থেকে গ্রহণ করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যার হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পান।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সুবিধা দেওয়া হবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা কোনোভাবেই এমন সুবিধা পাবেন না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা জনগণের কাছে সরকারের বদনাম ছড়ায়।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সরকারের সিদ্ধান্তে একসঙ্গে পাঁচ অতিরিক্ত আইজিপি অবসরে