ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, এসআইসহ আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 75

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শওকত ও জসিম। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদ গ্রেফতার।

পুলিশ সুপার জানান, গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে এলাকায় দায়িত্ব পালন করছিল। শনিবার দুপুরে দলটি রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে আসেন। তাঁদের হাতে হকিস্টিক ও দেশীয় অস্ত্র ছিল বলে জানান তিনি।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। এতে এসআই ফুল মিয়াসহ তিনজন আহত হন। তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন এবং মিছিলকারীদের বাধা দেননি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের প্রাথমিক অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, এসআইসহ আহত ৩

আপডেট সময় ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শওকত ও জসিম। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মর*দেহ উদ্ধার