ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এরশাদ ও হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 16

এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে অর্থের বিনিময়ে সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের ভূমিকার কারণে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। একই সঙ্গে দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো দৃঢ়চেতা সাংবাদিকেরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি সব সময় সচেতন ছিলেন। গিয়াস কামাল চৌধুরী বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও উল্লেখ করেন রিজভী।

স্মরণসভায় সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির এই নেতা।

বক্তব্যে ইতালিতে বাংলাদেশিদের অবস্থান ও সুনাম নিয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে ইতালিতে যান। দারিদ্র্য, রাজনৈতিক সংকটসহ নানা কারণে অনেকে নিজ দেশ ছেড়ে সেখানে পাড়ি জমান। তবে ইতালিতে চুরির কিছু ঘটনায় স্থানীয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কয়েকজন অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি তিনি।

রিজভী বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশিদের এমন কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনামের কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর ভাষ্য, ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন।

তিনি আরও বলেন, ইতালির রাজধানী রোমের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকার আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও বর্তমানে সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদারসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এরশাদ ও হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬