ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৬০ জন। সোমবার (২৬ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে মাহমুদ বাসাল বলেন, ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক শিশুসহ তিনজন নিহত হন।

আরও পড়ুন  আফগানিস্তানে বাস উল্টে নিহত ২৫

বাসাল বলেন, আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের শিবিরে হামলার পর এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া খান ইউনিস শহরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত আরেকটি তাঁবুতে হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

অন্যদিকে, গাজা সিটির আল-রিমাল এলাকায় আরেকটি বিমান হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল।

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরও ঝুঁকির মুখে পড়ছে। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৩

আপডেট সময় ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৬০ জন। সোমবার (২৬ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে মাহমুদ বাসাল বলেন, ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক শিশুসহ তিনজন নিহত হন।

আরও পড়ুন  সাতক্ষীরায় ছুরিকাঘাতে তরুণ নিহত