ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় একটি পোশাক কারখানার কার্টনের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।
সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩ উদ্ভাবন করল গাকৃবি

খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট আনা হয়। মোট নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৪:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় একটি পোশাক কারখানার কার্টনের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।
সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন