ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মার্তিনেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে চেলসি। তবে জয়ের দিন দুঃসংবাদ পেয়েছে দলটি। ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় চেলসির আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো জানান, মাঠ ছাড়ার সময় ৩৪ বছর বয়সী এই গোলকিপারের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের একটি ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করার সময় এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সুস্থ হয়ে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়।

আরও পড়ুন  ২৯০ কিমি বেগে গুয়ামে আঘাত হানল সুপার টাইফুন ‘বাভি’

পরে চেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই মার্তিনেজকে চিকিৎসা দেন। একপর্যায়ে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। ম্যাচের ৭৫ মিনিটে তাঁর পরিবর্তে ২১ বছর বয়সী গোলকিপার মাইক পেন্ডার্সকে মাঠে নামান চেলসি। মার্তিনেজের চিকিৎসার জন্য খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিট যোগ করেন রেফারি।

মার্তিনেজের চোট নিয়ে উদ্বেগ থাকলেও পেদ্রো নেতোর দুই গোলে জয় নিশ্চিত করে চেলসি। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। এমির জন্য খারাপ লাগছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তাঁর জন্য।’

এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি।

নিউজটি শেয়ার করুন

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মার্তিনেজ

আপডেট সময় ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে চেলসি। তবে জয়ের দিন দুঃসংবাদ পেয়েছে দলটি। ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় চেলসির আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো জানান, মাঠ ছাড়ার সময় ৩৪ বছর বয়সী এই গোলকিপারের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের একটি ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করার সময় এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সুস্থ হয়ে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়।

আরও পড়ুন  তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, বন্ধু হাসপাতালে