ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চকবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত ‘মনজুর খান প্লাজা’ নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা এই ভবনের ষষ্ঠ তলার একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনের খবর পায়। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, খবর পেয়েই দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। তবে ভবনের ভেতরে ঘন ধোঁয়া জমে থাকায় উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে ফায়ারকর্মীদের বেগ পেতে হচ্ছে।

আগুন কীভাবে লেগেছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  রাজধানী কলমিলতা বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নিউজটি শেয়ার করুন

চকবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট সময় ০৭:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত ‘মনজুর খান প্লাজা’ নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা এই ভবনের ষষ্ঠ তলার একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনের খবর পায়। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, খবর পেয়েই দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। তবে ভবনের ভেতরে ঘন ধোঁয়া জমে থাকায় উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে ফায়ারকর্মীদের বেগ পেতে হচ্ছে।

আগুন কীভাবে লেগেছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু