ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

রাজধানী কলমিলতা বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 118

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে মঙ্গলবার (১৯ মে) ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুইতলা বিশিষ্ট এই মার্কেটটির নিচতলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশন থেকে মোট ১০টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আরও পড়ুন  ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৫টা ১৪ মিনিটে কলমিলতা বাজারে আগুন লাগার সংবাদ আসে।

খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মাথায় অর্থাৎ ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নির্বাপণ কাজ শুরু করে। বিজয় সরণি মোড়ের ওই দুই তলা মার্কেটের নিচতলা থেকেই মূলত আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও ইউনিট যুক্ত করা হয়। ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট একসঙ্গে কাজ করছে।

ভোরে মার্কেট বন্ধ থাকায় এবং ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং কী পরিমাণের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

রাজধানী কলমিলতা বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

আপডেট সময় ০৯:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে মঙ্গলবার (১৯ মে) ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুইতলা বিশিষ্ট এই মার্কেটটির নিচতলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক স্টেশন থেকে মোট ১০টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আরও পড়ুন  ভূমিসেবায় স্থবিরতা: সরকারের বিভ্রান্তি, বাড়ছে জনগণের দুর্ভোগ