ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাজধানীর গণপরিবহন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন  ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো এবং গণপরিবহন খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার বিষয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০৩:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬