রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, ৫১ মামলা
- আপডেট সময় ১১:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 12
রাজধানী ঢাকায় মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৯০ জন, মিরপুরে ১২৪ জন, গুলশানে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি, একজন ভিকটিম এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।























