ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
শাহজালালে পায়ুপথে সোনার ডিম চোরাচালানে ব্যবহৃত হচ্ছে নানা কৌশল সৃজনশীল অর্থনীতিতে যুক্ত হবেন তাঁতি-কামার-কুমাররা: অর্থমন্ত্রী কুশল মেন্ডিসকে টেস্ট অধিনায়ক করল শ্রীলঙ্কা ডিপি ওয়ার্ল্ডকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’র অনুমোদন মিলনের পর স্ত্রী খাদ্যে পরিণত হয় পুরুষ অক্টোপাস কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক ফুটবলার রেমন ভেগা ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কুশল মেন্ডিসকে টেস্ট অধিনায়ক করল শ্রীলঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্বে নতুন মুখ কুশল মেন্ডিস। ধনাঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছাড়ার পর তার উত্তরসূরি হিসেবে মেন্ডিসকে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসএলসির সদর দপ্তরে নির্বাচক কমিটির বৈঠকে নতুন অধিনায়ক নির্বাচন করা হয়। সেখানেই টেস্ট দলের দায়িত্ব মেন্ডিসের হাতে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মেন্ডিস। এখন পর্যন্ত ৭৫টি টেস্টে মাঠে নেমে ৩৬.৩৬ গড়ে তার রান ৪,৮৩৬। এই সময়ে তিনি ১০টি শতক ও ২৩টি অর্ধশতক পেয়েছেন।

আরও পড়ুন  মানব হাড় থেকে তৈরি ভয়ংকর মাদক 'কুশ’ সহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

টেস্টে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও সীমিত ওভারের ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২২টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেছেন তিনি।

বর্তমানে পাকিস্তান সফরে অবস্থান করছে শ্রীলঙ্কা। সফরে প্রথমে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। ১৮ থেকে ৩১ অক্টোবর রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে এই প্রতিযোগিতা।

এরপর ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রস্তুতি পর্ব শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর লাহোরে দ্বিতীয় টেস্ট দিয়ে সিরিজ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

কুশল মেন্ডিসকে টেস্ট অধিনায়ক করল শ্রীলঙ্কা

আপডেট সময় ১০:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্বে নতুন মুখ কুশল মেন্ডিস। ধনাঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছাড়ার পর তার উত্তরসূরি হিসেবে মেন্ডিসকে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসএলসির সদর দপ্তরে নির্বাচক কমিটির বৈঠকে নতুন অধিনায়ক নির্বাচন করা হয়। সেখানেই টেস্ট দলের দায়িত্ব মেন্ডিসের হাতে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মেন্ডিস। এখন পর্যন্ত ৭৫টি টেস্টে মাঠে নেমে ৩৬.৩৬ গড়ে তার রান ৪,৮৩৬। এই সময়ে তিনি ১০টি শতক ও ২৩টি অর্ধশতক পেয়েছেন।

আরও পড়ুন  প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল