ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
মিলনের পর স্ত্রী খাদ্যে পরিণত হয় পুরুষ অক্টোপাস কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক ফুটবলার রেমন ভেগা ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান: এ্যানি মেসির বিদায়ী পোস্টে রোনালদোর শ্রদ্ধা টেক্সটাইল শিল্পে পানি সংরক্ষণের আহ্বান এ্যানির নিরাপদ পানি জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প: মঈন খান নোবেলজয়ীদের হাতে আঁকা পোর্ট্রেটের নেপথ্যে যে কারণ!

ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ; এই সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত উচ্চবিদ্যালয় মাঠে জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিশ্বের যেসব দেশে ইলিশ উৎপাদিত হয়, তার প্রায় ৭০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। ফলে ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। কোনোভাবেই এই সম্পদ নষ্ট করা যাবে না।

আরও পড়ুন  ইলিশ ধরাই ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের প্রজনন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই সময়ে কোনোভাবেই মা ইলিশ ধরা যাবে না।

তিনি বলেন, একটি ছোট মা ইলিশ সর্বোচ্চ দেড় লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। আর দুই কেজি ওজনের একটি বড় ইলিশ প্রায় ২০ লাখ ডিম ছাড়ার সক্ষমতা রাখে। মা ইলিশ রক্ষা করা সম্ভব হলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মা ইলিশ রক্ষার দায়িত্ব শুধু জেলেদের নয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং রাজনৈতিক নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

ইলিশের নিরাপদ প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ; এই সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত উচ্চবিদ্যালয় মাঠে জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিশ্বের যেসব দেশে ইলিশ উৎপাদিত হয়, তার প্রায় ৭০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। ফলে ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। কোনোভাবেই এই সম্পদ নষ্ট করা যাবে না।

আরও পড়ুন  দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ