ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 45

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এ বিশেষ ভূমিকায় থাকছেন কারিনা। একটি গানের দৃশ্যে শাহরুখের সঙ্গে তাকে দেখা যাবে বলে জানা গেছে।

২০২৬ সালের শেষটা শাহরুখ খানের জন্য বিশেষ হতে যাচ্ছে। প্রথমবারের মতো মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। তারকাবহুল সিনেমাটিতে এবার যুক্ত হয়েছেন কারিনাও।

আরও পড়ুন  বড়পর্দায় ফিরছেন আমির খান, সঙ্গে আসছে ১০ নতুন মুখ

শাহরুখ ও কারিনা এর আগে ‘অশোকা’, ‘ডন’ ও ‘রা-ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তবে ‘কিং’-এ তাদের এমনভাবে উপস্থাপন করা হবে, যা আগে দর্শক দেখেননি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে গান। জানা গেছে, একটি বিশেষ গানের দৃশ্যে একসঙ্গে থাকবেন শাহরুখ ও কারিনা। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং করার কথা রয়েছে কারিনার। এ শুটিংয়ের জন্য অভিনেত্রী পাঁচ দিন সময় দিয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, গানটির জন্য বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। ‘ড্যাডি কুল’ নামে গানটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হিসেবে গানটিকে দর্শকদের সামনে তুলে ধরতে চান তারা।

গানটিতে একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী কণ্ঠ দেবেন। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। গানটির সুর করেছেন সচিন-জিগর।

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। ওই দিন ‘কিং’ নিয়ে নির্মাতারা বড় কোনো চমক প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিনেমাটির জন্য মা হওয়ার আগেই বিদেশে গিয়ে শুটিং করে এসেছেন দীপিকা পাড়ুকোন। সেই শুটিংয়ের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার শাহরুখ-কারিনার একসঙ্গে থাকা দৃশ্য নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসী ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

আপডেট সময় ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এ বিশেষ ভূমিকায় থাকছেন কারিনা। একটি গানের দৃশ্যে শাহরুখের সঙ্গে তাকে দেখা যাবে বলে জানা গেছে।

২০২৬ সালের শেষটা শাহরুখ খানের জন্য বিশেষ হতে যাচ্ছে। প্রথমবারের মতো মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। তারকাবহুল সিনেমাটিতে এবার যুক্ত হয়েছেন কারিনাও।

আরও পড়ুন  বলিউডে অভিষেকের গুঞ্জন, যা বললেন শচীনকন্যা