ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ওসির ভাইরাল অডিওর কণ্ঠ তারই: ডিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 45

ছবি সংগৃহীত

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিওতে থাকা কণ্ঠস্বর তারই বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আদালতের অনুমতি নিয়ে ভয়েস টেস্টের মাধ্যমে কণ্ঠটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

মো. শফিকুল ইসলাম বলেন, সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পরীক্ষায় অডিওতে থাকা কণ্ঠটি রাকিবুলেরই বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, অডিওতে রাকিবুল কার সঙ্গে কথা বলেছেন এবং কী কারণে ওই কথা বলেছেন—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনের সার্বিক বিষয় তদন্ত করা হচ্ছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তদন্তের অগ্রগতির পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ওসির ভাইরাল অডিওর কণ্ঠ তারই: ডিবি

আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিওতে থাকা কণ্ঠস্বর তারই বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আদালতের অনুমতি নিয়ে ভয়েস টেস্টের মাধ্যমে কণ্ঠটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  ফ্ল্যাটে নারীসহ ওসি, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী