ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 72

ছবি সংগৃহীত

দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন  দশ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নতুন সদর দপ্তর নির্মাণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির জন্য সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর স্থাপনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনসার বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪২৮ একর, অর্থাৎ প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে খিলগাঁওয়ে থাকা সদর দপ্তরের জায়গা অপরিসর হওয়া এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তেজগাঁওয়ে আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।

আনসার বাহিনীর সদস্যসংখ্যা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। এ ছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটিই দেশের সর্ববৃহৎ বাহিনী বলে উল্লেখ করেন তিনি।

কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ব্যারাকে জায়গা বাড়ানোর পাশাপাশি ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাহিনীর যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার করা হচ্ছে না; যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারবে না।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরীর যান চলাচল ব্যবস্থার উন্নয়নে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং সড়কে শৃঙ্খলা ফিরছে।

উন্নয়নকাজের জন্য রাস্তা খননের ক্ষেত্রে যানজট কমাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুরো রাস্তা একসঙ্গে খনন না করে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন  নেতিবাচক সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি: সালাহউদ্দিন