ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

নতুন মামলায় গ্রেফতার তিনজন: সালমান, মামুন ও শম্ভু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 374

ছবি সংগৃহীত

আশুলিয়া থানার পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

১২ ফেব্রুয়ারি, বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তা মঞ্জুর করেন।

আরও পড়ুন  ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন

গ্রেপ্তারের ঘটনায়, সালমান এফ রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এক মামলায় গ্রেপ্তার করা হয়, আর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অন্য মামলায়।

আদালতে হাজির হওয়ার পর, সালমান এফ রহমান তার আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘কোন মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে?’’ আইনজীবী জানান, আশুলিয়া থানার মামলায়। এরপর সালমান প্রশ্ন করেন, ‘‘শ্যোন অ্যারেস্ট?’’ আইনজীবী সাফ জানিয়ে দেন, ‘‘হ্যাঁ’’। তারপর গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার করার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

নতুন মামলায় গ্রেফতার তিনজন: সালমান, মামুন ও শম্ভু

আপডেট সময় ০১:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫