ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম: ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

ছবি সংগৃহীত

নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচন জানুয়ারি থেকে শুরু হতে পারে। বার্ষিক পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নির্বাচনের প্রস্তুতিতে কমিশন, সরকার সিদ্ধান্ত দিলেই হবে নির্বাচন

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন বিবেচনা করছে। নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা যাবে।

সম্ভাব্য তারিখ পরিবর্তনের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, কমিশন আগে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পরে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর সঙ্গে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও রয়েছে।

তিনি বলেন, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হচ্ছে।

সরকারের কোনো চাপে নির্বাচনের তারিখ পেছানো হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার। তার ভাষ্য, বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় নিয়েই কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।

তফসিল ঘোষণার বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জানুয়ারিতে ভোট হলে এর ৪০ থেকে ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম: ইসি

আপডেট সময় ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচন জানুয়ারি থেকে শুরু হতে পারে। বার্ষিক পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা