ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে প্লাস্টিকের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনে একটি গলির মাথা থেকে এগুলো উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, পুরোনো একটি প্লাস্টিকের ভেতরে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ১০টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

আরও পড়ুন  ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে বাসে আগুন

কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ীতে প্লাস্টিকের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার

আপডেট সময় ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন দি হোয়াইট হল পার্টি সেন্টারের সামনে একটি গলির মাথা থেকে এগুলো উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, পুরোনো একটি প্লাস্টিকের ভেতরে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ১০টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

আরও পড়ুন  খিলগাঁও থেকে চুরি হওয়া গাড়ি, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার এড়াল চোর