ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন বলেছেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে পুলিশের তদন্তে তথ্য পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন  সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন : ডিএমপি কমিশনার

মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। পরে বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি বংশাল ইউনিট আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রায়হানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানানো হয়েছে।

মোল্লা মো. শাহীন আরও বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাতেও আওয়ামী লীগের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং তাদের সঙ্গে আরও কেউ সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন রিকশাচালক আহত হন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি

আপডেট সময় ০৩:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন বলেছেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে পুলিশের তদন্তে তথ্য পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন  ব্লক রেইড ও নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ: ডিএমপি কমিশনার