ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় জানাজা শেষে, অপ্রতিমের দাফন সম্পন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  কাতারের সাবেক আমির শেখ হামাদের জানাজায় শোকের ছায়া

দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, তাঁর ছেলের বয়স মাত্র ১৩ বছর। এ বয়সে তার কোনো অপরাধ বা প্রেমঘটিত বিষয়ে জড়িত থাকার কারণ নেই বলে তিনি মনে করেন।

অপ্রতিমের বাবা আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁর মনে হয়েছে, অপ্রতিম আনন্দের সঙ্গেই তাদের সঙ্গে যাচ্ছিল।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় ব্যবসায়ী।

কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল অপ্রতিম।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় জানাজা শেষে, অপ্রতিমের দাফন সম্পন্ন

আপডেট সময় ০১:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  আ: লীগ ও হাসিনার রাজনৈতিক দা*ফন হয়েছে: সালাহউদ্দিন