ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। তবে জাতিসংঘের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত তথ্য অনুসন্ধানী মিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে দুটি মার্কিন বিমান হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসংগত কারণ’ রয়েছে। এসব হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইউক্রেন, রাশিয়ার সাড়া কী?

হামলার মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলাটি বিশেষভাবে উঠে এসেছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন। নিহতদের বেশির ভাগই শিশু।

জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার অনিচ্ছাকৃত ক্ষতির শিকার হয়নি; বরং এটি হামলার লক্ষ্যবস্তু ছিল। এ কারণে হামলাটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। মুখপাত্র আনা কেলি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সমালোচনা করে বলেন, কয়েক দশক ধরে সংস্থাটি মানবাধিকার বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি এবং অগুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে।

তিনি দাবি করেন, চলমান সংঘাতে একমাত্র ইরানি সরকারই যুদ্ধাপরাধ করেছে।

এদিকে স্কুলে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো কোনো দায় স্বীকার করেনি। একই সঙ্গে এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের

আপডেট সময় ০২:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। তবে জাতিসংঘের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত তথ্য অনুসন্ধানী মিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে দুটি মার্কিন বিমান হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসংগত কারণ’ রয়েছে। এসব হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  ট্রাম্পের ‘গালফ অব আমেরিকা’ বিতর্কে আদালতের হস্তক্ষেপ: এপি’র হোয়াইট হাউস প্রবেশাধিকার ফিরছে