ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্ক বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ধরনের সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

আরও পড়ুন  ২৫ বছর পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা কার্ড নম্বরও রয়েছে।

কেউ মার্কিন কূটনীতিকের পরিচয়ে যোগাযোগ করে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে কোনো ধরনের প্রলোভন বা অনুরোধের ভিত্তিতে আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।

দূতাবাসের পোস্টে বলা হয়েছে, প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকতে হবে। অনলাইনে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাওয়া হলে তাতে সাড়া না দিয়ে কোনো টাকা পাঠানো যাবে না।

নিউজটি শেয়ার করুন

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্ক বার্তা

আপডেট সময় ০৭:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ধরনের সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের শর্ত প্রকাশ