ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি ও জন্মনিবন্ধন বিক্রি, গ্রেফতার ১
- আপডেট সময় ১২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 38
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএসসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে অমিত পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত শনিবার রাতে একটি ফেসবুক আইডি থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিগত ও গোপন তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিষয়টি শনাক্তের পর সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম অভিযান চালিয়ে মগবাজার এলাকা থেকে অমিত পালকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপে ডেটা বিক্রি ও লেনদেনের ৪০ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।
পুলিশের দাবি, অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে অবৈধভাবে প্রবেশ করে প্রতারণা ও বেআইনি ই-লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার অমিত পালকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
























