ইরানি জাহাজে মার্কিন হামলা, নিহত ১
- আপডেট সময় ০৪:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 41
হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এ হামলা হয় বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা আইআরআইবি। কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেছেন।
হরমুজ প্রণালি নিয়ে গত ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট শতাধিক জাহাজকে তারা হরমুজ দিয়ে চলাচল থেকে বিরত রেখেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, মার্কিন অবরোধের কারণে ইরানিরা ওষুধ ও প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত হচ্ছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যত চাপই আসুক, ইরান আত্মসমর্পণ করবে না।
খবর: আল-জাজিরা


























