ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 1144

ছবি: সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। তাছাড়া অন্তত আরও ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে।

আরও পড়ুন  যাত্রীসহ ডোবায় গিয়ে পড়ল বাস, নিহত ১

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। ব্রিজের ওপর দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হলে ফের যানচলাচল শুরু হয়।

হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে, তাদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৪:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

ঢাকা-খুলনা মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। তাছাড়া অন্তত আরও ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে।

আরও পড়ুন  কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫