যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান
- আপডেট সময় ০৯:১৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 25
যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে ইরানের জনগণকে নত করা যাবে না।
যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে ইরানের জনগণকে নত করা যাবে না।
রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এসব কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা যদি যোদ্ধা হয়ে থাকে, তাহলে তাদের ইরানের সাহসী সামরিক বাহিনীর মুখোমুখি হওয়া উচিত।
ইরানের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকার ওপর কেন হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র মানবিক হলে মানুষকে পানি, খাবার ও ওষুধ পাওয়ার সুযোগ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে, সে প্রশ্নও করেন তিনি।
পেজেশকিয়ান আরও বলেন, ইরানের জনগণকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।
তিনি বলেন, ইরানের জনগণকে ভয় দেখিয়ে নত করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পেজেশকিয়ানের এ বক্তব্য ইরানের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।























