ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কালভার্টের নিচে লাগেজ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-সংলগ্ন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পানিতে ভাসমান একটি লাগেজ থেকে প্রথমে মরদেহের একাংশ এবং পরে বস্তাবন্দি অবস্থায় অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় কালভার্টের পানিতে একটি কালো লাগেজ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। লক্ষ্য করা যায়, লাগেজের বাইরে একটি পা বেরিয়ে আছে। বিষয়টি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজ থেকে মরদেহের একটি অংশ উদ্ধার করে।

কিছুক্ষণের মধ্যেই কালভার্টের পাশে পানিতে একটি ঝুটভর্তি বস্তা ভাসতে দেখা যায়। সেই বস্তা খুলে পরীক্ষা করলে তার ভেতরে মরদেহের বাকি অংশ পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ভুক্তভোগী নারীকে অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহ টুকরো করে লাগেজ ও বস্তায় ভরে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  স্বামীর কাজের চাপ কমাতে তেলের দীর্ঘ লাইনে মাগুরার নারীরা

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মরদেহ লাগেজে ভরে কালভার্টের নিচে ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তকরণ এবং হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে, পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার চেষ্টাও চলছে।

নিউজটি শেয়ার করুন

কালভার্টের নিচে লাগেজ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের জয়দেবপুরে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-সংলগ্ন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পানিতে ভাসমান একটি লাগেজ থেকে প্রথমে মরদেহের একাংশ এবং পরে বস্তাবন্দি অবস্থায় অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় কালভার্টের পানিতে একটি কালো লাগেজ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। লক্ষ্য করা যায়, লাগেজের বাইরে একটি পা বেরিয়ে আছে। বিষয়টি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজ থেকে মরদেহের একটি অংশ উদ্ধার করে।

কিছুক্ষণের মধ্যেই কালভার্টের পাশে পানিতে একটি ঝুটভর্তি বস্তা ভাসতে দেখা যায়। সেই বস্তা খুলে পরীক্ষা করলে তার ভেতরে মরদেহের বাকি অংশ পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ভুক্তভোগী নারীকে অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহ টুকরো করে লাগেজ ও বস্তায় ভরে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ