আর্টেমিস-৩: চাঁদের পথে চার নভোচারীর নাম ঘোষণা
- আপডেট সময় ০৪:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 1
চাঁদের পথে নাসার পরবর্তী অভিযান আর্টেমিস-৩ মিশনের জন্য চার নভোচারীর নাম ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালে মিশনটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। নাসার তথ্য অনুযায়ী, জটিল এই অভিযানে ওরিয়ন মহাকাশযানে করে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটের মাধ্যমে যাত্রা করবেন নভোচারীরা।
আর্টেমিস-৩ মিশনের দলে রয়েছেন নাসার নভোচারী ও মিশন কমান্ডার র্যান্ডি ব্রেসনিক, ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) ইতালীয় নভোচারী ও পাইলট লুকা পারমিতানো এবং নাসার মিশন বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক রুবিও ও আন্দ্রে ডগলাস।
মিশনের জন্য নাসার আরেক নভোচারী বব হাইনসকে ব্যাকআপ ক্রু সদস্য হিসেবে রাখা হয়েছে। তিনি মূল দলের সঙ্গে প্রশিক্ষণ নেবেন।
নভোচারীদের পরিচয় ঘোষণার অনুষ্ঠানে নাসার জনসন স্পেস সেন্টারের পরিচালক ভ্যানেসা উইচে বলেন, ‘এই মিশন বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং পৃথিবীর মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসবে।’
অনুষ্ঠানে আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান প্রতীকীভাবে একটি ব্যাটন আর্টেমিস-৩ দলের কমান্ডার র্যান্ডি ব্রেসনিকের হাতে তুলে দেন।
ব্রেসনিক বলেন, ‘আর্টেমিস-২ মিশন সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। আমরা সেই অনুপ্রেরণার মশাল আরও উজ্জ্বল করে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।’
























