ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মেঘমল্লার বসুর ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেখতে পান সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা। এরপর তারা তার সন্ধানে বের হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেটের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন  ডাকসু নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ

পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার পাকস্থলী পরিষ্কার করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও কথা বলার মতো অবস্থায় নেই বলে জানান এস এম ফরহাদ।

উদ্ধারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজের হতাশা, অপরাধবোধ ও ব্যক্তিগত জীবনের নানা সংকটের কথা তুলে ধরেন মেঘমল্লার। একই সঙ্গে মায়ের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে শুভাকাঙ্ক্ষীদের তার মায়ের পাশে থাকার অনুরোধ করেন।

পোস্টে মেঘমল্লার তার সাবেক প্রেমিকাকে তার এ ঘটনার জন্য দায়ী না করার অনুরোধ জানান। অতীতের একটি ঘটনার পর তাকে দায়ী করে নানা মন্তব্য করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবারের আর্থিক দায়দায়িত্বের কথাও উল্লেখ করেন। একপর্যায়ে তিনি তার বাবার পাশে সমাধি দেওয়ার অনুরোধ করেন।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারিও মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সে সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তখন জানিয়েছিলেন, ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু

আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মেঘমল্লার বসুর ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেখতে পান সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা। এরপর তারা তার সন্ধানে বের হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেটের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন  রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনা