ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

ছবি সংগৃহীত

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব পাস হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

আরও পড়ুন  খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার

গঠিত ১০টি স্থায়ী কমিটির মধ্যে মুন্সি রফিকুল আলমকে (ফেনী-১) সভাপতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একেএম সেলিম রেজা (পাবনা-২) হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে (পাবনা-৫)। সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩)।

মো. আবদুস সালাম পিন্টুকে (টাঙ্গাইল-২) সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মাহমুদা হাবীবা (মহিলা আসন-১৩)।

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁইঞাকে (খাগড়াছড়ি)। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খায়রুল কবির খোকন (নরসিংদী-১)।

এ ছাড়া মো. আবুল খায়ের ভূঁইয়াকে (লক্ষ্মীপুর-২) সভাপতি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জয়নুল আবদিন ফারুককে (নোয়াখালী-২) সভাপতি করে নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, মো. শাহাদাত হোসেনকে (লক্ষ্মীপুর-১) সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

আপডেট সময় ০১:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব পাস হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

আরও পড়ুন  কুমিল্লার ১০টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, চূড়ান্ত হয়নি ১টি আসন