ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

গাইবান্ধায় ১৭ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকানের টিনের চাল কেটে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার সুজন মাহমুদ (৪০)।

আরও পড়ুন  গ্রেপ্তার আতঙ্কে নিউইয়র্কে লুকিয়ে অবৈধ বাংলাদেশিরা, জনশূন্য বাঙালি রেস্টুরেন্ট

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাত আনুমানিক ১টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান মালিক মুকুল হোসেন। পরদিন সকাল ৯টার দিকে দোকান খুলে তিনি ভেতরের মালামাল এলোমেলো দেখতে পান। পরে দোকানের ওপরের টিন কাটা অবস্থায় পাওয়া যায়। চোরেরা ওই পথ দিয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ বিভিন্ন পণ্য। এ ঘটনায় দোকান মালিক ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

মামলাটি তদন্তের সময় চুরি যাওয়া মোবাইল ফোনের বিষয়ে তথ্য পেয়ে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার এবং ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় ১৭ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:০০:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকানের টিনের চাল কেটে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার সুজন মাহমুদ (৪০)।

আরও পড়ুন  দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান