ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন মা-ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার সকালে চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈর থেকে শ্রীপুরের মাওনা চৌরাসিয়ার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন  রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। কভার্ড ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৪:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন মা-ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার সকালে চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈর থেকে শ্রীপুরের মাওনা চৌরাসিয়ার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন  গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৩ ফিলিস্তিনি নিহত