ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘সবার জন্য বাংলাদেশ’ সরকারের মূল নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আরেক ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতকান্দি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে

নিহত আব্দুল বাছেদ ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রির শ্রমিক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শাকিলের সঙ্গে তার বাবার কোনো পারিবারিক বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষ থেকে স্ত্রী সখিনা বেগম ও পরিবারের অন্য সদস্যরা সেখানে গিয়ে দেখেন, শাকিল তার বাবার পেটে ছুরিকাঘাত করছেন।

এ সময় তাকে বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের কারণ জানতে এবং অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক

আপডেট সময় ০৭:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আরেক ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতকান্দি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা