ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়ালালামপুর বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। এ সময় তার সঙ্গী ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে সেই রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর ১৫ মার্চ পরিস্থিতি আরও গুরুতর হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে অতিরিক্ত চিকিৎসার প্রয়োজনে তাকে স্থানান্তর করা হয় মালয়েশিয়ায়।

আরও পড়ুন  ডিসেম্বরে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি: নজরুল ইসলাম খান

নিউজটি শেয়ার করুন

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

আপডেট সময় ১০:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়ালালামপুর বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। এ সময় তার সঙ্গী ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে সেই রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর ১৫ মার্চ পরিস্থিতি আরও গুরুতর হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে অতিরিক্ত চিকিৎসার প্রয়োজনে তাকে স্থানান্তর করা হয় মালয়েশিয়ায়।

আরও পড়ুন  মানুষ বিএনপিকে ভুলভাবে চিনেছে: গয়েশ্বর চন্দ্র রায়