ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

নতুন মামলায় সাবেক রেলমন্ত্রীকে গ্রেফতার দেখানো হলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মো. পারভেজ মিয়া নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। রোববার ৩০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ওই ঘটনার সঙ্গে নূরুল ইসলাম সুজন জড়িত বা অভিযুক্ত হওয়ায় তাকে মামলাটিতে গ্রেফতার দেখানো প্রয়োজন।

আরও পড়ুন  ১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ নারায়ণগঞ্জে গ্রেপ্তার

পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। এর ধারাবাহিকতায় রোববার শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশীদ সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকাল ৫টার দিকে গুলিতে আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।

নূরুল ইসলাম সুজনকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে আটক করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়। এসব মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

নতুন মামলায় সাবেক রেলমন্ত্রীকে গ্রেফতার দেখানো হলো

আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মো. পারভেজ মিয়া নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। রোববার ৩০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ওই ঘটনার সঙ্গে নূরুল ইসলাম সুজন জড়িত বা অভিযুক্ত হওয়ায় তাকে মামলাটিতে গ্রেফতার দেখানো প্রয়োজন।

আরও পড়ুন  যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা: এজাহারভুক্ত প্রধান আসামিসহ পাঁচজন গ্রেফতার