ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 11

ছবি সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারনকে লক্ষ্য করে একটি বিতর্কিত ভিডিও সম্প্রচারকে কেন্দ্র করে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় তিন মিনিটের ওই ভিডিও বার্তায় ২০ বছর বয়সী ব্যারনকে হত্যার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। সবচেয়ে বিতর্কিত দাবি হলো—ব্যারনকে হত্যার বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-সংশ্লিষ্ট গণমাধ্যম চ্যানেল-৩-তে সম্প্রচারিত ভিডিওটির শিরোনাম ছিল ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প?’ অর্থাৎ ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?

আরও পড়ুন  গ্রাম আদালত সক্রিয় করতে পুরস্কার ঘোষণা

ওই ৩ মিনিটের সম্প্রচারিত ভিডিওতে ব্যারনের বিশ্ববিদ্যালয় ও চলাচলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানের দৃশ্য দেখানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ভিডিওটির বিষয়ে অবগত আছেন এবং সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকি তদন্ত করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তদন্তের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।

৩ মিনিটের ভিডিওর শেষে বর্ণনাকারী বলেন, ‘এক কোটি ডলারের পুরস্কার পাওয়ার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে’।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার পর থেকেই ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পরই তেহরান এই বিতর্কিত ভিডিওটি সামনে এনেছে।

এছাড়া গত মাসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করেও একই ধরনের একটি ভিডিও প্রকাশ করেছিল তেহরান।

সূত্র: রয়টার্স, ইউরো নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

আপডেট সময় ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬