ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

‘মিউ মিউ’ শব্দ করা শিশুর জলাতঙ্ক হয়নি, জানালেন চিকিৎসক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসক জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হলো

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে অস্বাভাবিক আচরণ করতে এবং বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। প্রায় ছয় মাস আগে ওই বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। এরপর শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিনও দেওয়া হয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হেলাল মজুমদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তারা ঘটনাটি জানতে পারেন। শিশুটির পরিবারের সদস্যরা বর্তমানে বাড়িতে নেই বলে জানান তিনি। আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলেও তারা জানতে পেরেছেন। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, এসব আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

‘মিউ মিউ’ শব্দ করা শিশুর জলাতঙ্ক হয়নি, জানালেন চিকিৎসক

আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসক জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু