ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক

কলকাতায় চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড: দোষী সাব্যস্ত পুলিশ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 574

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের জেলা আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস এই রায় ঘোষণা করেন। আগামী সোমবার সাজা নির্ধারণ করা হবে।

মামলার শুনানিতে বিচারক জানান, সিবিআইয়ের তদন্ত এবং সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে সঞ্জয় দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন  কুষ্টিয়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা

নির্যাতিতার বাবা-মা আদালতের রায় শুনে আবেগে কেঁদে ফেলেন। তারা বলেন, “আমরা বিচারককে ধন্যবাদ জানাতে চাই। উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার কক্ষে ওই চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। তদন্তে উঠে আসে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। পরদিন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্তে নামে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয় এবং নথি লোপাটের অভিযোগ নিয়ে তদন্ত অব্যাহত থাকবে।

এদিকে সঞ্জয়ের আইনজীবী জানিয়েছেন, সর্বোচ্চ সাজা হলে তারা উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে, নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে পুনঃতদন্তের আবেদন করেছে, যা আগামী মার্চে শুনানি হবে।

নিউজটি শেয়ার করুন

কলকাতায় চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড: দোষী সাব্যস্ত পুলিশ সদস্য

আপডেট সময় ১১:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের জেলা আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস এই রায় ঘোষণা করেন। আগামী সোমবার সাজা নির্ধারণ করা হবে।

মামলার শুনানিতে বিচারক জানান, সিবিআইয়ের তদন্ত এবং সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে সঞ্জয় দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন  বন্ধ্যাত্ব চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরি করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী