ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মাঠে খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 39

ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ চলাকালে মাঠে হঠাৎ লুটিয়ে পড়ে মারা গেছেন পর্তুগিজ ফুটবলার ও ওয়েস্ট ব্রমের সাবেক মিডফিল্ডার কুইভিন কাস্ত্রো। শনিবার (২২ আগস্ট) লিসবনে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে ম্যাচে মাঠে নামা ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে পর্তুগালের শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে আচমকাই তিনি মাঠে পড়ে যান।

চিকিৎসাসেবা দেওয়ার আগেই মাঠেই কাস্ত্রোর মৃত্যু হয়। তার মৃত্যুর পর ম্যাচটি বাতিল করা হয়।

আরও পড়ুন  ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা কাস্ত্রোর পরিবার, বন্ধু এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে। শোক প্রকাশ করেছে রিয়াল স্পোর্টস ও এস্ত্রেলা দা আমাদোরাও।

২০২১ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন কাস্ত্রো। পরে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান তিনি।

লিগ কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় এই মিডফিল্ডারের। এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেন তিনি। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন কাস্ত্রো।

সাবেক ক্লাবটির পক্ষ থেকেও কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ব্রমের খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

নিউজটি শেয়ার করুন

মাঠে খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

আপডেট সময় ১০:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

প্রীতি ম্যাচ চলাকালে মাঠে হঠাৎ লুটিয়ে পড়ে মারা গেছেন পর্তুগিজ ফুটবলার ও ওয়েস্ট ব্রমের সাবেক মিডফিল্ডার কুইভিন কাস্ত্রো। শনিবার (২২ আগস্ট) লিসবনে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে ম্যাচে মাঠে নামা ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে পর্তুগালের শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে আচমকাই তিনি মাঠে পড়ে যান।

চিকিৎসাসেবা দেওয়ার আগেই মাঠেই কাস্ত্রোর মৃত্যু হয়। তার মৃত্যুর পর ম্যাচটি বাতিল করা হয়।

আরও পড়ুন  গায়ানা: দক্ষিণ আমেরিকার ইংরেজিভাষী অনন্য দেশ