ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় ১০ জনের মৃত্যু, পাল্টা হুঁশিয়ারি পুতিনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 59

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ও রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (২২ আগস্ট) রুশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে।

রুশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এবারের হামলায় রাশিয়ার জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ওজোনের একটি গুদামঘর এবং একটি শিল্পকেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয়ই সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরে একে অপরের অর্থনৈতিক স্থাপনায় ড্রোন হামলা জোরদার করেছে। দুই দেশই প্রতিপক্ষের অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার কৌশল নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন  ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, ‘হাঙরদের’ দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি

এর আগে শুক্রবার মধ্য ইউক্রেনের একটি শপিং সেন্টারে রুশ ড্রোন আঘাত হানলে অন্তত ১৬ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হন।

এদিকে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেনের এই হামলাগুলো রাশিয়ার কঠোর পাল্টা প্রতিক্রিয়ার দরজা খুলে দিয়েছে। তিনি এটিকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার সাথে তুলনা করেন। অন্যদিকে কিয়েভ দাবি করছে, রাশিয়ার যুদ্ধ অর্থায়নে চাপ সৃষ্টি করতেই তারা এ ধরনের হামলা পরিচালনা করছে।

এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেন এবং দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে নতুন ফরাসি সামরিক সরঞ্জাম দ্রুততম সময়ে পাঠানোর আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় ১০ জনের মৃত্যু, পাল্টা হুঁশিয়ারি পুতিনের

আপডেট সময় ১০:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ও রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (২২ আগস্ট) রুশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে।

রুশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এবারের হামলায় রাশিয়ার জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ওজোনের একটি গুদামঘর এবং একটি শিল্পকেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয়ই সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরে একে অপরের অর্থনৈতিক স্থাপনায় ড্রোন হামলা জোরদার করেছে। দুই দেশই প্রতিপক্ষের অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার কৌশল নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন  হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি