ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 67

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রের কড়া সমালোচনা করেছে ইরান। ট্রাম্পের ওই বক্তব্যকে ‘ভ্রম’ আখ্যা দিয়ে তার ধারণা শিগগিরই সংশোধন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজ প্রণালি, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়। মানচিত্রটির ওপর লেখা ছিল ‘New US Territory’, যার অর্থ ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি’।

আরও পড়ুন  যুদ্ধসহ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে বার্তায় আব্বাস আরাগচি

ট্রাম্পের ওই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন ভ্রম শিগগিরই সংশোধন করা হবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন হবে। অথবা ইরান এই ‘বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা’ সংশোধন করে দেবে।

ট্রাম্পের এমন দাবির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য ও প্রচারণা যুক্তরাষ্ট্র-ইরানের বিদ্যমান ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৭:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রের কড়া সমালোচনা করেছে ইরান। ট্রাম্পের ওই বক্তব্যকে ‘ভ্রম’ আখ্যা দিয়ে তার ধারণা শিগগিরই সংশোধন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজ প্রণালি, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়। মানচিত্রটির ওপর লেখা ছিল ‘New US Territory’, যার অর্থ ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি’।

আরও পড়ুন  ইরানের সর্বোচ্চ নেতার বার্তা