ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 399

ছবি সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফার বন্দি বিনিময়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জানিয়েছেন, কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

আরও পড়ুন  ফ্রান্সের নতুন পদক্ষেপ: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি

শনিবার সকালে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের মাধ্যমে হস্তান্তর করে। এরপরই ইসরায়েল পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ নিয়ে পাঁচবার বন্দি বিনিময় হলো। চুক্তি অনুযায়ী, প্রথম দফার যুদ্ধবিরতি মার্চের শুরু পর্যন্ত চলবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির প্রস্তাব দেওয়ায় এই যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে মিশরে পাঠানো হবে, সেখান থেকে তারা অন্য দেশে নির্বাসনে যাবেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে হামাসের শীর্ষ নেতারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইয়াদ আবু শাখদাম, যিনি ২১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পশ্চিম তীরে বন্দিরা পৌঁছালে তাদের স্বাগত জানাতে জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি বন্দি

আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি। এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফার বন্দি বিনিময়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জানিয়েছেন, কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স, ঘোষণা ম্যাক্রোঁর