ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 59

ছবি: সংগৃহীত

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিদ্যমান সব স্থানীয় কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুনর্গঠিত কমিটির তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  জুলাই সনদের অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির অধিকাংশ কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলো হালনাগাদ নেই। কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমসংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ কারণে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ্যমান কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর করার কথা বলা হয়েছে।

পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করতে হবে।

কমিটি পুনর্গঠন ও হালনাগাদের পুরো প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

সরকারের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো দীর্ঘদিন পর পুনর্গঠনের এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ের সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব, সমন্বয় ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

আপডেট সময় ০৫:২৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিদ্যমান সব স্থানীয় কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুনর্গঠিত কমিটির তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ চেষ্টায় যুবক রিমান্ডে